1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আখাউড়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

আখাউড়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আট দিনের মাথায় স্ত্রীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন মেহেদী হাসান (২৭)। পুলিশ জানায়, স্ত্রী জান্নাত আক্তার (১৮) তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

শনিবার (১৭ মে) ভোরে পৌর শহরের মসজিদ পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদীর বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি মসজিদপাড়ায় মায়ের সঙ্গে প্রায় ২০ বছর ধরে বসবাস করছিলেন। ৯ মে স্থানীয় বাসিন্দা আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের সঙ্গে তার বিয়ে হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন জানান, জান্নাত আক্তার পুলিশের কাছে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, কোকের সঙ্গে ছয়টি ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে অচেতন করার পর বালিশচাপা দিয়ে হত্যা করেন তিনি।

পুলিশ আরও জানায়, বিয়ের আগেই জান্নাতের অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও সেই সম্পর্ক অব্যাহত থাকায় মেহেদীকে মেনে নিতে পারছিলেন না তিনি। মেহেদীর পরিবারও একই অভিযোগ করছে।

নিহতের মা বকুল বেগম অভিযোগ করেন, “আট দিন হয়েছে ছেলের বিয়ে দিয়েছি। বউয়ের প্রেম ছিল, সে-ই আমার ছেলেকে হত্যা করেছে। আমি ছেলের হত্যার বিচার চাই।”

ঘটনার পর জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar