1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ব্যবসায়ীর উপর দুর্বৃত্তের হামলা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

শরণখোলায় ব্যবসায়ীর উপর দুর্বৃত্তের হামলা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তের হামলায় খোকন হাওলাদার (৩০) নামে একজন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ২২ মে রাত সাড়ে দশটার দিকে খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহত খোকন কে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোকনের বড়ভাই মোঃ আনোয়ার হোসেন বলেন, তার ছোট ভাই খোকন হাওলাদার উপজেলার নলবুনিয়া বাজারে মোবাইল ফ্লেক্সি, বিকাশ ও নগদের ব্যবসা করেন। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রায়েন্দা বাজার হতে নলবুনিয়া গ্রামের বাড়ী যাওয়ার পথে মঠেরপাড় গ্রামের বালিরমাঠ (বড়ব্রীজ সংলগ্ন) নামক স্থানে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা উপজেলার খাদা গ্রামের বরকত আকন ও সুমন আকন অতর্কিতে খোকনের উপর ঝাপিয়ে পড়ে । তারা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় খোকনের পকেটে থাকা নগদ ২২ হাজার টাকা ও একটি মোবাইল টাচফোন ছিনিয়ে নেয়। খোকনের ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন পথচারীদের সহায়তায় রাত ১১টার দিকে আহত খোকনকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটায় থানায় একটি লিখিত অভিযোগ দিবেন বলে খোকনের বড়ভাই জানিয়েছেন।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, তিনি বিষয়টি জানেন না তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar