1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হজের খুতবা দিবেন মসজিদে হারামের ইমাম শায়খ সালেহ বিন হামিদ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

হজের খুতবা দিবেন মসজিদে হারামের ইমাম শায়খ সালেহ বিন হামিদ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৫৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৪৪৬ হিজরির হজ উপলক্ষে পবিত্র আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করবেন মসজিদে হারামের সম্মানিত ইমাম ও সৌদি শুরা পরিষদের সদস্য, শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হামিদ। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘ওকুফে আরাফা’ ২০২৫ সালের ৫ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে—যদিও এটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়েছে, এ বছর হজের খুতবার দায়িত্বে থাকছেন এই বিশিষ্ট আলেম। শায়খ সালেহ পূর্বেও একাধিকবার হজের খুতবা দিয়েছেন এবং বিশ্ব মুসলিম সমাজে তিনি এক গ্রহণযোগ্য ও সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

খুতবাটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করবে সৌদি কর্তৃপক্ষ, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানেরা এটি অনলাইনে শুনতে পারেন। প্রতি বছর তাঁর খুতবা লাখো হাজির সরাসরি শ্রবণের পাশাপাশি কোটি কোটি মানুষ অনলাইনে অনুসরণ করেন।

শায়খ সালেহ একজন অভিজ্ঞ বিচারক, ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষক। তিনি ১৯৯৩ সাল থেকে সৌদি মজলিস আল শুরার সদস্য এবং ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মক্কার মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি মক্কার আরবি ভাষা একাডেমির সদস্য এবং আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি হিসেবে কর্মরত। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারের “সার্ভিস টু ইসলাম” বিভাগে সম্মানিত হন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar