1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে লুটপাট, মাইক্রোবাসে আগুন, ৩ মোটর সাইকেল ভাংচুর - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

দৌলতপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে লুটপাট, মাইক্রোবাসে আগুন, ৩ মোটর সাইকেল ভাংচুর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩১ জন খবরটি পড়েছেন
ছবি: পুড়িয়ে দেয়া মাইক্রোবাস ও ভেঙ্গে দেওয়া মোটর সাইকেল-বিডিটেলিগ্রাফ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের চক দৌলতপুর এলাকায় চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে ঐ ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট করে। এবং একটি মাইক্রোবাস পুড়িয়ে দেয়। এসময় ৩ টি মোটরসাকেলও ভাংচুর করা হয়। এ সময় হতাহতের কোন খবর না পাওয়া গেলেও প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, চক দৌলতপুর এলাকার সাদমান আলীর ছেলে ব্যবসায়ী সানজিদের কাছ থেকে বেশ কিছুদিন ধরে চাঁদা চেয়ে আসছিল একই এলাকার আকবর আলীর ছেলে জব্বার ও তার লোকজন। জব্বার বিএনপি‘র রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১১ জুলাই) রাত ৯ টার দিকে চকদৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার মোড়ে জাব্বার ও তার লোকজন সানজিদের কাছ থেকে আবারো চাঁদা দাবী করে। সানজিদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সানজিদের উপর হামলা করে জব্বার ও তার লোকজন।

এর কিছুক্ষণ পর জাব্বার তার লোকজন নিয়ে সানজিদের বাড়িত সেখান থেকে তারা নগদ টাকা গহনা ও মূল্যবান সম্পদ লুট করে নেয়, এবং বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে সানজিদের একটি এক্স নোহা মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে যায়।

এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে আগুন নেভাতে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবে দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহলরত রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সানজিদের সাথে কথা বললে তিনি জানান, আমি ব্যবসা-বাণিজ্য করি ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতা জাব্বার আমার নামের পূর্বে আওয়ামীলীগ ট্যাগ লাগিয়ে বিভিন্ন সময়ে চাঁদা দাবী করে আসছে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে মারধর সহ নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল।

তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত ৮ টার কিছু পরে চক দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার মোড়ে আমার মোটর সাইকেলের গতিরোধ করে জাব্বার মারধর করে পরে আমার ব্যবসায়িক পার্টনার ও আমার চাচাতো ভাই এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে ও আমাদের তিনটি মোটরসাইকেল ভেঙে গুঁড়িয়ে দেয়।

এমন অবস্থায় আমরা সেখান থেকে আত্মরক্ষার্থে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে আসলে জাব্বার সহ তাদের লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করে, নগদ টাকা, গহনা সহ মূল্যবান সম্পদ লুট করে এবং আমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনে আমার ৪২ লক্ষ টাকা দামের এক্স নোহা মাইক্রোবাস পুড়ে যায়। এমন ঘটনায় তিনি ও তার পরিবার চরম হুমকির মুখে পড়েছেন বলে বলে জানিয়েছেন।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। এ সময় একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। একটি মাইক্রোবাসে আগুন সহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তিনি আরো জানান, আমরা ঘটনাস্থলেই আছি। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar