1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি’র বিশেষ ৩টি টহলদল সীমান্ত এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।
‎
‎বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে, বৈরী আবহাওয়ার সুযোগে রাতের অন্ধকারে চোরাকারবারীরা মাদক পাচার করবে। উক্ত তথ্য অনুযায়ী, দৈখাওয়া ‍বিওপি’র কুরুশা-ফেরুসা, কাশিপুর বিওপি’র মধ্য কাশিপুর ও শিমুলবাড়ী বিওপি’র নন্দিরকুটি (থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম) নামক স্থানে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি’র ৩টি বিশেষ টহলদল একযোগে অভিযান চালায়।

কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে বৈরী আবহাওয়ার সুযোগে অন্ধকারে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামালগুলো তল্লাশি করে ১টি মোটর সাইকেলসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি।
‎
‎লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে গাঁজা ২৬ কেজি ৫০০ গ্রাম। যার বাজার মূল্য ৯২ হাজার ৭ শত ৫০ টাকা এবং ইস্কাফ সিরাপ-৯৪ বোতলসহ ১টি মোটর সাইকেল যার বাজার মূল্য ১ লক্ষ ৮৭ হাজার ৬শত টাকা। সর্বমোট বাজার মূল্য ২ লক্ষ ৮০ হাজার ৩ শত ৫০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
‎
‎এছাড়াও তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা ও প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
‎
‎এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar