1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
"অফিসার ক্যাডেট" পদে বিমান বাহিনীর একাধিক নিয়োগ প্রকাশিত - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

“অফিসার ক্যাডেট” পদে বিমান বাহিনীর একাধিক নিয়োগ প্রকাশিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৩৮ জন খবরটি পড়েছেন

২৮ জুন সশস্ত্র বাহিনীতে স্বল্পমেয়াদি কোর্স ও বিশেষ স্বল্পমেয়াদি কমিশন কোর্সে “অফিসার ক্যাডেট” পদে সারা দেশ থেকে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১ জুলাই থেকে ২৭ আগস্টের মধ্যে প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবে। নির্বাচিত অফিসার ক্যাডেটরা প্রশিক্ষণকালীন মাসিক ১০০০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী সরকারি কাঠামো অনুসারে বেতন- ভাতা প্রাপ্য হবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ বিমান বাহিনী

১. পদের নাম : ইন্জিনিয়ারিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদন যোগ্যতা –

মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক/ সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাসকৃত হতে হবে। চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ, গনিত ও রসায়নে নূন্যতম লেটার গ্রেড A সহ জিপিএ ৪.৫০ থাকতে হবে।

২.পদের নাম: এটিসি/এডিডব্লিউসি;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাস হতে হবে;

*পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’-সহ জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে;

৩. পদের নাম: ফিন্যান্স;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় গণিত অথবা হিসাববিজ্ঞানে পাস হতে হবে;

*ন্যূনতম লেটার গ্রেড ‘এ’-সহ জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে;

৪.পদের নাম: মিটিওরলজি;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাস হতে হবে;

*পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’-সহ জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে;

৫. পদের নাম: শিক্ষা (পদার্থ, গণিত ও সাইকোলজি);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪ থাকতে হবে;

বেতন: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটরা মাসিক ১০,০০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকারি কাঠামো অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে;

উচ্চতা: পুরুষ ন্যূনতম ৬৪ ইঞ্চি ও নারী ৬২ ইঞ্চি;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ আগস্ট ২০২৫;

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar