1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিস্তা নদীতে বক্সের ভিতর ভেসে আসা নবজাতকের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই

তিস্তা নদীতে বক্সের ভিতর ভেসে আসা নবজাতকের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৬৬ জন খবরটি পড়েছেন

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে ভেসে আসা একটি নবজাতক কন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, নদীর পানিতে একটি কার্টুন বক্স ভাসতে দেখা যায়। কার্টুনটি দেখে কৌতূহলী হয়ে স্থানীয় এক যুবক নদীতে নেমে তা তোলেন। কার্টুন বক্সটি খুলতেই তার চোখের সামনে ভেসে ওঠে মর্মস্পর্শী এক দৃশ্য। ভেতরে একটি পলিথিনের ব্যাগে মোড়ানো ছিল নবজাতকের মরদেহ।এ ঘটনা দেখতে পেয়ে অন্যান্য এলাকাবাসী দ্রুত স্থানটিতে ছুটে আসেন। তারা নবজাতকটির মরদেহ নদী থেকে তুলে আনেন এবং স্থানীয় পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাদু মিয়া গণমাধ্যমকে জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। নবজাতকটি কোথা থেকে ভেসে এসেছে, তা বলা সম্ভব নয়। তিনি দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদেরকে বিষয়টি জানান।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী ঘটনার স্বীকৃতি দিয়ে বলেন, “নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয় করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।”পুলিশ নবজাতকটির পরিচয় ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar