1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পূর্বাচল প্লট জালিয়াতি: শেখ হাসিনা-জয়-পুতুলের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই

পূর্বাচল প্লট জালিয়াতি: শেখ হাসিনা-জয়-পুতুলের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২০৯ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিন মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মোট ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এর মধ্যে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলের মামলায় ১২ জন এবং সজীব ওয়াজেদ জয়ের মামলায় ৫ জন সাক্ষ্য দেন।

সাক্ষ্য দিয়েছেন রাজউকের উপপরিচালক মাহবুবুর রহমানসহ রাজউক ও গৃহায়ণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে ২ সেপ্টেম্বর। এর আগে ১১ আগস্ট বাদী পক্ষের তিন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছিলেন।

গত ৩১ জুলাই মামলায় চার্জ গঠন করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পৃথক তিন মামলায় আসামির সংখ্যা যথাক্রমে ১২, ১৭ ও ১৮ জন। এদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তার সন্তানরা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিকসহ রাজউকের সাবেক ও বর্তমান কর্মকর্তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar