1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নির্বাচন ব্যর্থ করতে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই

নির্বাচন ব্যর্থ করতে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ জন খবরটি পড়েছেন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন ব্যর্থ করতে এবং অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার নিষ্ঠুর নির্যাতন এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যে রক্তস্রোত বইতে হয়েছে, তাতে যারা জড়িত, যাদের নামে অভিযোগ আছে, প্রশাসনের যে ব্যক্তিরা দায়ী—তাদের দেশ ছাড়ার জন্য পাসপোর্ট অধিদপ্তর থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‌‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে কিশোর গবেষক, সমাজকর্মী ও উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিলকে বৈজ্ঞানিক গবেষণা কাজে সহযোগিতার জন্য নগদ অর্থ অনুদান হস্তান্তর শেষে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘এখন নতুন করে যতই ষড়যন্ত্র বা মাস্টারপ্ল্যান করা হোক না কেন, তারা পরাজিত হবেই। এ দেশের গণতন্ত্র ফিরবেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ পরিচালনা করব।’

তিনি বলেন, ‘আমরা সংবিধান আইন অনুযায়ী সংশোধন করতে পারি। কিন্তু সংবিধান এবং নির্বাচিত আইনসভা ছাড়া, সংসদ ছাড়া কোনো কিছুই আইন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।’

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ দলীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar