1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা - bdtelegraph24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শ্যামনগরে আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ জন খবরটি পড়েছেন
ছবি। শ্যামনগরে আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আদি যমুনা নদীকে প্রবাহমান করতে, শ্যামনগর সদরের মহাশ্মশানের সামনে ব্রিজ নির্মাণ, সদরের চন্ডিপুর এলাকায় কালভার্ট ভেঙ্গে ব্রিজ নির্মাণ, যমুনা নদীর সাথে সংযুক্ত খাল উন্মুক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ব্রেকিং দ্য সাইলেন্সের সহযোগিতায় প্রগতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। 

প্রগতির সভাপতি মিসেস সাহানা হামিদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক আশেক-ই-এলাহী।  

এসময় আরও বক্তব্য রাখেন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের অবসরপ্রাপ্ত উপ-অধ্যক্ষ মোঃ নাজিন উদ্দীন, প্রফেসর আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, আতরজান মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেবপ্রসাদ মন্ডল, বারাসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আদি যমুনা নদী এক সময় এই অঞ্চলের প্রাণ ছিল। নদীর সঙ্গে সংযুক্ত খাল-বিল ও আশপাশের কৃষিভিত্তিক জীবিকা এখন হুমকির মুখে। নদীটি দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে শুকিয়ে যাচ্ছে। এতে কৃষি, মৎস্য এবং পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

আন্দোলন কমিটির আহ্বায়ক আশেক-ই-এলাহী বলেন, আমরা নদী রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এটি শুধু একটি নদীর অস্তিত্ব রক্ষার প্রশ্ন নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার লড়াই।

সভায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আদি যমুনা নদী পুনরুদ্ধারে এলাকাভিত্তিক সচেতনতা কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar