1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডাক্তার দেখিয়ে লাশ হয়ে ফিরলো অভয়নগরের সুরাইয়া - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

ডাক্তার দেখিয়ে লাশ হয়ে ফিরলো অভয়নগরের সুরাইয়া

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন

অভয়নগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনা নগরীর বয়রা বাজার শেরের মোড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরাইয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। পথে চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে তার গলার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন কালবেলাকে বলেন, “দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar