1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদ্মায় জেলের জালে ২৪ কেজির কাতল, বিক্রি হলো ৬৩ হাজার টাকায় - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

পদ্মায় জেলের জালে ২৪ কেজির কাতল, বিক্রি হলো ৬৩ হাজার টাকায়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ জন খবরটি পড়েছেন

রাজবাড়ী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ২৪ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে, যা নিলামে বিক্রি হয়েছে ৬৩ হাজার ৬৫০ টাকায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত তিনটার দিকে দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় স্থানীয় জেলে ইছাক হালদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি জানান, বুধবার রাত একটার দিকে জাল ফেলেন, দুই ঘণ্টা পর জালে প্রচণ্ড ধাক্কা অনুভব করলে বোঝেন বড় মাছ ধরা পড়েছে। পরে জাল টেনে তুলে দেখতে পান বিশাল কাতল মাছটি।

ভোরে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ বাজারে নিয়ে গেলে নিলামের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ৬৫০ টাকায় মোট ৬৩ হাজার ৬৫০ টাকায় মাছটি কিনে নেন।

চান্দু মোল্লা জানান, পরে তিনি কেজিতে ৫০ টাকা লাভ রেখে ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছেন। তিনি আরও বলেন, এখন বড় কাতল মাছ খুব একটা পাওয়া যায় না, তাই দোকানে মাছটি আনতেই অনেকে দেখতে ভিড় করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar