1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত, ২০ আহত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত, ২০ আহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২১০ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারানো একটি বাস ড্রাম ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিসের দল এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী মুমিনের ভাষ্য, চট্টগ্রামমুখী বাসটি একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাসের যাত্রীদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইমরান বলেন, হাসপাতালে মোট ২০ জন আহতকে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar