1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নারী সমাবেশে হামলার বিচার ও শাস্তির  দাবিতে বিক্ষোভ  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

নারী সমাবেশে হামলার বিচার ও শাস্তির  দাবিতে বিক্ষোভ 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৬ জন খবরটি পড়েছেন

স্পেশাল  করেসপন্ডেন্ট ময়মনসিংহ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত নারী সমাবেশে হামলার বিচার ও ঘটনার দলীয় তদন্তপূর্বক শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার বিকালে গৌরীপুর  উপজেলার ভাংনামারী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে স্থানীয় নাপ্তের আলগী বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৯ নভেম্বর গৌরীপুর পৌর শহরে  নারী সমাবেশ আয়োজন করা হয়। একই দিনে বিএনপি মনোনীত প্রার্থী  ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের পক্ষে আরেক সমাবেশ আয়োজন করা হয় এখান থেকে ১ কিলোমিটার দূরে গৌরীপুর সরকারি কলেজে হোস্টেল মাঠে।  ওই সমাবেশের শেষ পর্যায়ে আমাদের নারী সমাবেশে হামলা করে মঞ্চ ভাঙচুর ও নারীদের আহত করা হয়। ওই ঘটনার জের ধরে ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সহ ২৪ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।  পাশাপাশি  গৌরীপুরে বিএনপির  মনোনয়ন পরিবর্তন সহ ২৪ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে অংশ নেন গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুঈদ আহমেদ মিতু,ওয়ায়েস আক ক্বরনি রিয়াদ, ভাংনামারী ইউনিয়ন শ্রমিক দলেট আহ্বায়ক জুয়েল মিয়া, যুগ্ম আহ্বায়ক রশিদ মিয়া, যুবদল নেতা আতিকুল ইসলাম, বিএনপি নেতা মনসরুল আমিন হেলাল,আব্দুল হামিদ খোকন,মেহেদি হাসান লিটন, রতন সরকার প্রমুখ। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar