1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সনাতনীদের মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

বাঘারপাড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সনাতনীদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮৬ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ব্যাঙ্গ কটুক্তির প্রতিবাদে উপজেলার দোগাছি-ঘোড়ানাছ মোড় বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার বিকেলে ‘এগারোখান সনাতনী সমাজ’ এ মানববন্ধনের আয়োজন করে। এসময় এলাকার কয়েক’শ নারি-পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন রাজনৈতিকদলের নেতাকর্মীরা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করে নির্বাচনী বৈতরনী পার হওয়ার চেষ্টা করছেন। কয়েকদিন আগে একটি দলের দায়িত্বশীল নেতা হিন্দুধর্ম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় এ ধরনের বক্তব্যে সনাতনীরা হতাশ। দেশের একটি বড় রাজনৈতিক দলের একজন দায়িত্বশীল নেতা যখন এ ধরনের বক্তব্য দেন তখন আমরা চরম আতঙ্কিত হই। রাষ্ট্রের কাঠামো তখন অতি দুর্বল মনে হয়।

কোটি কোটি সনাতনীরা এসময় নিরাপত্তাহীনতায় ভূগতে থাকে। বক্তারা আরও বলেন, তাই অবিলম্বে এধরনের বক্তব্য প্রত্যাহার করে নিশর্ত ক্ষমা চাইতে হবে। সেই সাথে সরকারের প্রতি আহবান,যারাই ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন, কমরেড কঙ্কন পাঠক, কমরেড বিপুল বিশ্বাস, প্রণব কুমার ভট্র, রাজীব বিশ্বাস, বিপ্রদা প্রসন্ন মল্লিক, রঞ্জন মিশ্র, প্রদীপ বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar