বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। সারা দেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপিত হয়েছে। বুধবার সকালে বাঘারপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামছুল আরফিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিন। বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুম্মান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, ভেটেরিনারি সার্জন আক্তারুজ্জামান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির প্রচার, আধুনিক প্রযুক্তি প্রদর্শনী, প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।