রাকিবুল হাসান, কুড়িগ্ৰাম।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুড়িগ্রামে নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রবিবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো সুদৃঢ় করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “সীমান্ত জেলা হিসেবে কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বিত উদ্যোগ নিয়ে মাদক প্রতিরোধে কাজ করা হবে।”
এসময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম পিপিএম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বজলার রহমান, জেলা স্পেশাল ব্রাঞ্চের অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, ইউনুছ আলী, একরামুল হক সম্রাট, ওয়াহেদুজ্জামান তুহিন, আরিফুল ইসলাম রিগ্যান, তামজিদ তুরাগ প্রমুখ।