নগরকান্দা সংবাদদাতা ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদপুরের ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নওপাড়া গ্রামের খন্দকার বাড়ীতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসান খন্দকার ও রাজু খন্দকার, যাদের সার্বিক পৃষ্ঠপোষকতায় দোয়া মাহফিল সম্পন্ন হয়। দোয়া পরিচালনায় অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়ার পর সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান, যুগ্ম সম্পাদক আলমগীর কবিরাজ, বিএনপি নেতা মির্জা ইমরান, নারী নেত্রী নারগিস আক্তারসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।