|নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি|
সাবেক ব্যাংক কর্মকর্তা ও নগরকান্দা প্রেসক্লাবের সদস্য মোঃ রেজাউল করিম সেলিম (৩ ডিসেম্বর ২০২৫) ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রয়াত মোঃ রেজাউল করিম সেলিমের পিতা মোঃ সিরাজুল ইসলাম (মাস্টার)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী পূর্বপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার জন্য তিনি ঢাকায় যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে ঢাকা রোডে দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, তার অকাল মৃত্যুতে নগরকান্দার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। আজ ৩ ডিসেম্বর কাসিমু উলূম মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।