1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কৃষিতে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে শ্যামনগরে মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

কৃষিতে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে শ্যামনগরে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
কৃষিতে রাসায়নিক ও ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে গ্রীন কোয়ালিশন, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন আয়োজিত এই মানববন্ধনে কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, নারী সংগঠক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানববন্ধনে গ্রীন কোয়ালিশন শ্যামনগর পৌরসভা ইউনিটের উপদেষ্টা আফজালুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, গ্রীন কোয়ালিশন শ্যামনগর পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি জিল্লুর রহমান, মুন্সিগঞ্জ ইউনিটের সভাপতি ডা. যোগেশ মন্ডল, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক, সহ-সভাপতি মোমিনুর রহমান, শরুব ইয়ুথ টিম এর ভলান্টিয়ার জেবা তাসনিয়া, কৃষক দেবীরঞ্জন মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, কীটনাশকের অবাধ ব্যবহার শুধু কৃষিকে নয়, সমগ্র প্রাণীকূলের জীবন বিষিয়ে তুলছে। অসচেতনভাবে কীটনাশক ব্যবহার করায় সবার আগে ঝুঁকিতে পড়ছে কৃষকদের স্বাস্থ্য, নষ্ট হচ্ছে পুকুরের মাছ। মৃত্যু হচ্ছে গবাদিপশুর। কীটনাশক ব্যবহার করে উৎপাদিত ফসল অনিরাপদ করে তুলছে মানুষের জীবন। কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করা, বিষের সহজলভ্যতা বন্ধ করা এখন সময়ের দাবি। বক্তারা বিকল্প ও পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহার এবং জৈব কৃষি চর্চার উপর জোর দেওয়ার আহবান জানান।

বক্তারা ক্ষতিকর কীটনাশক বিক্রি নিয়ন্ত্রণ, নিম্নমানের কীটনাশকের বাজারজাত বন্ধ, কৃষকদের সুরক্ষামূলক সরঞ্জাম নিশ্চিতকরণ, জৈব কৃষি চর্চার প্রশিক্ষণ এবং বিষমুক্ত খাদ্যের অধিকারের নিশ্চয়তায় সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar