1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বন্ধুর টানে দক্ষিণ কোরিয়ার নাগরিক এখন যশোরের গ্রামে - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

বন্ধুর টানে দক্ষিণ কোরিয়ার নাগরিক এখন যশোরের গ্রামে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

শার্শা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুদূর বন্ধুত্বের টানে প্রায় চার হাজার কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক সিমকো ইয়ং। তিনি এখন অবস্থান করছেন যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা মুকুল হোসেনের বাড়িতে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিমকো ইয়ং অবতরণ করেন। সেখানে তার দীর্ঘদিনের বন্ধু মুকুল হোসেন তাকে স্বাগত জানান। পরে সকাল ১০টার মধ্যেই তারা গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে বিদেশি অতিথিকে এক নজর দেখার জন্য স্থানীয়দের ঢল নামে এবং গ্রামে এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

মুকুল হোসেন জানান, তিনি প্রায় ১২ বছর দক্ষিণ কোরিয়ার যে প্রতিষ্ঠানে কাজ করেছেন, সিমকো ইয়ং ছিলেন সেই কোম্পানির মালিক। মুকুল দেশে ফেরার অনেক বছর পরও এই ঘনিষ্ঠ সম্পর্ক অটুট থাকায় বন্ধু তার খোঁজ নিতে বাংলাদেশে এসেছেন।

বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সিমকো ইয়ং বলেন, “বাংলাদেশ খুব সুন্দর দেশ। এখানকার মানুষ অত্যন্ত ভালো এবং আন্তরিক। দেশটিকে আমার খুব পছন্দ হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar