নজরুল ইসলাম, যশোর।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শা উপজেলার নাভারণ রেলস্টেশনে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নাভারণ রেলস্টেশন এলাকায় ওই ব্যক্তি অসাবধানতাবশত চলন্ত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, কীভাবে তিনি ট্রেনের নিচে পড়লেন, সে বিষয়ে তদন্ত চলছে। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি অসাবধানতাবশত দুর্ঘটনা হতে পারে।
নিহত ব্যক্তির মরদেহ যশোর রেলওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।