|নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি|
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় রমেজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) বাস স্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে। নিহত রমেজা খাতুন নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের মৃত সুদন মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রমেজা খাতুন আজ দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় ডিস্ট্রিক্ট ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ঘাতক ট্রাকটিসহ একজনকে আটক করা হয়েছ। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন