1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে বিষাক্ত স্পিরিট পানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

দৌলতপুরে বিষাক্ত স্পিরিট পানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ জন খবরটি পড়েছেন

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত স্পিরিট পানে হাকিম আহমেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু
হয়েছে। হাকিমের বন্ধু হযরত উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর ) রাতে তাকে অসুস্থ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

চিকিৎসকরা নিশ্চিত করে জানান, অতিরিক্ত অ্যালকোহল পানে পয়জনিংয়ের কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু হযরত উদ্দিন গুরুতর অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছে।

নিহত হাকিম আহমেদ খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থী এবং দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা পূর্বপাড়ার মোঃ হাসিবুল ইসলামের ছেলে। অসুস্থ অপরজন হলেন মোঃ হয়রত উদ্দিন (২০)।
সে একই গ্রামের বিছার উদ্দিনের ছেলে।

নিহত শিক্ষার্থীর চাচাতো ভাই মাসুম জানান, হাকিম তার এক বন্ধুকে সাথে নিয়ে শুক্রবার সন্ধ্যায় গ্রামের একটি লিচু বাগানে বসে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দৌলতপুর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হাকিমের মৃত্যু হয়। এবং তার বন্ধু হযরত উদ্দিন গুরুতর অসুস্থ অবস্থায়
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar