1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১২ থানার সকল ওসির বদলিজনিত বিদায় সংবর্ধনা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

১২ থানার সকল ওসির বদলিজনিত বিদায় সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ জন খবরটি পড়েছেন

কামরুল,​রাঙ্গামাটি, ০৬ ডিসেম্বর। রাঙ্গামাটি পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে বিদায়ী ১২ (বারো) থানার সকল অফিসার ইনচার্জগণের (ওসি) সম্মাননা স্মারকসহ এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সন্ধ্যায় রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বিদায়ী অফিসার ইনচার্জগণের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
​পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, রাঙ্গামাটির মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জেলায় দায়িত্ব পালন করা গৌরবের বিষয়। বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানের শেষ পর্বে পুলিশ সুপার মহোদয় রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জগণের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন এবং তাঁদের নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
​​বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের বক্তব্যে রাঙ্গামাটি জেলা পুলিশের সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মূল্যবান দিকনির্দেশনা এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।​রাঙ্গামাটিতে দায়িত্ব পালনকালীন নানা স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ভবিষ্যতেও রাঙ্গামাটি জেলা পুলিশের সঙ্গে আত্মিক সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ​

রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ​জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল), রাঙ্গামাটি পার্বত্য জেলা,জনাব আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল), রাঙ্গামাটি পার্বত্য জেলা, জনাব মোজ্জামেল হক, সহকারী পুলিশ সুপার (এসএসএফ), রাঙ্গামাটি পার্বত্য জেলা, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।​

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি বিদায়ী ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে এক আন্তরিক মেলবন্ধন তৈরি করে, যা পেশাগত দায়িত্ববোধ ও ব্যক্তিগত সুসম্পর্কের এক চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar