1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে দ্বিতীয় দফায় হরিজনদের মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

লালমনিরহাটে দ্বিতীয় দফায় হরিজনদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

জহুরুল হক জনি, লালমনিরহাট ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটে ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে দ্বিতীয় দফায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলায় বসবাসরত হরিজন (সুইপার) সম্প্রদায়।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের ২টি সুইপার কলোনির প্রায় ২ শতাধিক মানুষ হরিজন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে প্রথমে মিশন মোড়ে মানববন্ধন, পরে ডিসি অফিসে সমবেত হয়। পরে সেখানে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও হরিজন অধিকার আদায় সংগঠন’ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন তারা।

এর আগে গতকাল একই দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছেন তারা।
বক্তারা বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সংস্থাপন শাখায় ৭টি পদের অনুকুলে ৩৯ জনকে নিয়োগের জন্য গত ১৩ এপ্রিল ২০২৫ ইং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ইং নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যার মৌখিক পরীক্ষা রবিবার (৭ ডিসেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপ্তিতে ৬ জন পরিচ্ছন্নকর্মীর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়।
কোন স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তারা অভিযোগ করে বলেন, লালমনিরহাট ডিসি অফিসে ওই ৩৯ জন স্টাফ নিয়োগে লালমনিরহাট জেলা প্রশাসক এ এচই এম রকিব হায়দার তাদের সঙ্গে বৈষম্য করেছেন। ইচ্ছাকৃতভাবে প্রশ্নপত্র কঠিন করে কৌশলে তাদের বাতিলের চেষ্টা করা হচ্ছে।

তারা বলেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম ও লালমনিরহাট জেলা প্রশাসক এ এইচ এম রকিব হায়দার যোগসাজশে ওই দিন রাত ৩ টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন।
এ ফলাফলে প্রকৃত চাকরিপ্রার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে।
তারা অবিলম্বে নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা আহবানের দাবি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar