মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম)।
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আজ লোহাগাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে গ্রান্ড মাশাবির সামনে পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, প্রশাসন, শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
র্যালিতে নেতৃত্ব দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির লোহাগাড়া উপজেলা সভাপতি ও বারআউলিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিক আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, দুর্নীতি দমন ও আইনী সহায়তা কেন্দ্র চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জি. এম. মাহফুজুর রহমান, লোহাগাড়া উপজেলা সভাপতি এম. রফিক দিদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সিনিয়র সহ-সভাপতি প্রফেসর জালাল আহমদ, মোহাম্মদ নুরুচ্ছফা, মাষ্টার উমর ফারুক, মেম্বার মৌলানা আবু তাহের প্রমুখ।
র্যালিতে বক্তারা বলেন, দুর্নীতি দেশ ও সমাজের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি। তাঁরা সকলকে সচেতনতা বৃদ্ধি ও নৈতিকতা চর্চার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন এবং দুর্নীতি প্রতিরোধে অব্যাহত ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।