1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চকরিয়া থানার নতুন ওসি মনির হোসেনের যোগদান - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

চকরিয়া থানার নতুন ওসি মনির হোসেনের যোগদান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ জন খবরটি পড়েছেন

মোঃ আলমগীর হোসেন রানা, চকরিয়া প্রতিনিধি
মঙ্গলবার (০৯ডিসেম্বর’২৫)।
চকরিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মনির হোসেন। তার এই দায়িত্ব গ্রহণ স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মাঝে নতুন প্রত্যাশা ও আস্থার সঞ্চার করেছে। সাধারণত থানার নেতৃত্ব পরিবর্তন সরাসরি জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও সেবাদানের ওপর প্রভাব ফেলে, এই বাস্তবতা থেকেই মানুষ নতুন ওসির প্রতি আশাবাদী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চকরিয়া একটি জনবহুল ও বৈচিত্র্যময় এলাকা। পাহাড়ি অঞ্চল, মহাসড়ক, ব্যবসা-বাণিজ্য, কৃষি অঞ্চল,সব মিলিয়ে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটা একটি চ্যালেঞ্জ। অতীতে বিভিন্ন সময় চকরিয়ায় অপরাধ দমন, সড়ক নিরাপত্তা, মাদক প্রতিরোধসহ নানা ইস্যু আলোচনায় ছিল। নতুন ওসি মনির হোসেন এ সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা কৌশলী ভূমিকা রাখবেন, তা এখন দেখার বিষয়।

জনসাধারণের প্রত্যাশা, তিনি ন্যায়নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। থানার সাধারণ সেবা কার্যক্রম,জিডি, তদন্ত, নারী-শিশু নির্যাতন, সামাজিক সমস্যা, এসব ক্ষেত্রে দ্রুত ও জনবান্ধব পদক্ষেপ নিশ্চিত হবে বলেও আশা করছেন স্থানীয়রা।

এলাকার গুণীজনরা মনে করেন অপরাধ দমনে কার্যকর ভূমিকা অতীব জরুরি,চকরিয়ায় চক্রভিত্তিক অপরাধ, সড়ক ছিনতাই, মাদক ব্যবসা ও ভূমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির কারণ। নতুন ওসির নেতৃত্বে গোয়েন্দা নজরদারি শক্তিশালী হলে অপরাধের ধরন ও প্রবণতা হ্রাস পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বর্তমানে পুলিশের বিভিন্ন সেবা ডিজিটালাইজড। ওসি মনির হোসেন এগুলোকে আরও কার্যকর ও সহজলভ্য করতে পারলে চকরিয়া থানার প্রতিটি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে পুলিশ প্রশাসনের প্রতি। বিশেষ করে দালাল মুক্ত থানা, সাধারণ মানুষের প্রতি সৌজন্যমূলক ব্যবহার, হয়রানিমুক্ত সেবা এবং সময়মতো আইনগত সহায়তা প্রদানের ওপর জোর দেওয়ার তাগিদ রয়েছে।

নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ ও সুযোগ,দুটো হিসেবেই দেখা যায়। ওসি মনির হোসেনের ক্ষেত্রে তা ব্যতিক্রম নয়। তার নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, নিরাপদ এবং জনবান্ধব চকরিয়া গড়ে উঠবে, এমনটিই এলাকাবাসীর প্রত্যাশা। দায়িত্ব পালনে সফলতা এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar