দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
দৌলতপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারীদের মধ্যে পুরস্কার বিতরণ
করা হয়েছে। দৌলতপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দৌলতপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ‘র সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, উপজেলা
মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস, , উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম,
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কাবিল উদ্দিন। আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ,
শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মহিলা বিষয় অধিদপ্তরের উদ্যোগে মোছাঃতানিয়া তাসমিম ও মোছাঃ শাহানাজ,পারভীন কে বিশেষ
অবদান রাখায় অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়।