বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি । যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দিবসের আয়োজন করে। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি বিরোধী মাবনবন্ধন ও পরে পরিষদ মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ইয়াহিয়া আলী সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।