1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক ও ব্যবসায়ীসহ নিহত ২, আহত ৩ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক ও ব্যবসায়ীসহ নিহত ২, আহত ৩

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ জন খবরটি পড়েছেন

টাঙ্গাইল প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কান্দিলা বাইপাস এলাকায় কাভার্ডভ্যানের পেছনে হাঁস-মুরগি বোঝাই ট্রাকের ভয়াবহ ধাক্কায় ট্রাকচালকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার এই মর্মান্তিক ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ট্রাকচালক সোহেল শেরপুর জেলার বাসিন্দা এবং আমিনুর রহমান টাঙ্গাইলের মির্জাপুরের মুরগি ব্যবসায়ী।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুর থেকে ঢাকাগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও ব্যবসায়ী প্রাণ হারান।

আহত তিন ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা কামরুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের বেলায় দ্রুতগতি বা অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar