1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোলে লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে আহত ইমনের মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

বেনাপোলে লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে আহত ইমনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বেনাপোলের বাহাদুরপুর মোড়ে নবনির্মিত লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে গুরুতর আহত হওয়া মোটরসাইকেল আরোহী কিশোর ইমন হোসেন (১৭) না-ফেরার দেশে চলে গেলেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে দুুইদিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমন বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা আকরাম হোসেনের ছোট ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিল।

ইমনের বন্ধু হৃদয় মোল্লা জানান, গত মঙ্গলবার ৯ ডিসেম্বর বিকালে ইমন বেনাপোল বাজার থেকে মোটরসাইকেলে এক বন্ধুর সঙ্গে বাহাদুরপুর যাচ্ছিলেন। বাহাদুরপুর মোড়ে পৌঁছালে বেনাপোল-যশোর মহাসড়কের ওপর নবনির্মিত লাইট পোস্টের বড় খাম্বায় তার মোটরসাইকেল সজোরে ধাক্কা লাগে। এতে সে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারণ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত যশোর সদর হাসপাতাল হয়ে ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মাথার পেছনে শিরায় রক্ত জমাট বাঁধার কারণে দু’দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে বৃহস্পতিবার ইমন মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা থেকে মরদেহ আসার পর শুক্রবার নিজ গ্রামে জানাজা শেষে বেনাপোল ওয়ার্ডের গণকবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বেনাপোল পৌরসভার সদ্য বিদায়ী পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান মাত্রাতিরিক্ত উৎসাহী হয়ে অত্যন্ত সরু ও ব্যস্ততম বাহাদুরপুর পঞ্চমুখী মোড়ে বিশাল আকৃতির ঝিকঝাক লাইট পোস্ট ও গোলচত্বর নির্মাণ করেন, যা রাস্তার প্রায় অর্ধেক জায়গা দখল করে। এতে ওই স্থানে নিয়মিত যানজট ও দুর্ঘটনা বাড়ছে।

তারা আরও অভিযোগ করেন, পৌরবাসীর প্রয়োজনীয় টেকসই উন্নয়ন না করে তিনি ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকা, ‘আই লাভ বেনাপোল’ লাইটবোর্ড, পৌরগেটের আদলে ডেমি গেটসহ বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় কাঠামো নির্মাণ করে সড়ক সংকুচিত করেছেন, যার ফলে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar