1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

রাঙ্গামাটিতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ জন খবরটি পড়েছেন

।মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​রাঙামাটি তীব্র শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি সদর জোন (বাংলাদেশ সেনাবাহিনী) এর উদ্যোগে শহরের উত্তর ফরেস্ট কলোনি, বনরূপায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার অসহায়, গরীব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ করা হয়েছে।

​রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় মাদ্রাসার প্রাঙ্গণে এই উষ্ণতা বিতরণী কর্মসূচির আয়োজন করা হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। তাঁর হাত দিয়েই শিক্ষার্থীরা নতুন শীতবস্ত্র ও কার্পেট গ্রহণ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো রমজান উদ্দিন এবং আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন। আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রহমত উল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আরিফুল ইসলাম।

বক্তারা শীত মৌসুমে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্বের উপর আলোকপাত করেন। তারা বলেন, সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষের উচিত এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে থাকা। বক্তারা বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।​ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে পাওয়া নতুন শীতবস্ত্র পেয়ে এতিম শিশুদের মুখে হাসি ফুটে ওঠে। এই উদ্যোগ শীতের কষ্ট লাঘবে তাদের দারুণভাবে সহযোগিতা করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar