নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় গভীর শ্রদ্ধা ভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে উপজেলা চত্বরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শ্যামনগর থানা পুলিশ, শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনগুলো বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষও ফুল নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হাজির হয়ে বিনম্র চিত্তে স্মরণ করে শহীদ বুদ্ধিজীবীদের। পরর্বতীতে ৭১ এর শহদি বুদ্ধিজীবীদের রুহরে মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠতি হয়। উপজলো নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় দোয়া পরচিালনা করনে উপজলো পরষিদ জামে মসজদিরে ইমাম মুফতি আব্দুল খালকে।
পরে উপজেলা পরিষদ হলরুমে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহদি হোসনে, উপজলো বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমরি মাওলানা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, আগের মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মানির, কাঁঠালবাড়ি এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা শহদি বুদ্ধিজীবী দিবসের শিক্ষাকে বিশেষ একটি দিনের প্রেমে আবদ্ধ না করে রেখে শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে সম্মিলিত প্রচেষ্টায় স্বনির্ভর বাংলাদেশ গড়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বুদ্ধিজীবী ও বিজয় দিবসের সঠিক ইতিহাস সম্পর্কে অবগত করার উপর গুরুত্বারোপ করেন।