দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
রোববার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ কুমার দাশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. তৌহিদুল ইসলাম তুহিন, বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।