দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয়
মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলার উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি মোঃ আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রেহানা পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলি আহমেদ,মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজয় মেলায় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ ও অন্যান্য অতিথিবৃন্দ নকশি কাঁথা, মধু, ঘি, পিঠাসহ বিভিন্ন
প্রকারের পণণ্যে সাজানো ১৫টি স্টল পরিদর্শন করেন।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের
শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি অংকন প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়।