1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে রাজশাহী প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে রাজশাহী প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপন করেছে রাজশাহী প্রেসক্লাব।

এ উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

এ সময় রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় ও সাধারণ সম্পাদক এর আব্বার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান তিনি বলেন, “মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে আত্মপরিচয় ও আত্মমর্যাদার সবচেয়ে গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কোনো দয়া নয়—এটি একটি জাতির সাহস, ত্যাগ ও সংগ্রামের ফসল। এই বিজয়ের চেতনা আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা ও লেখায় প্রতিফলিত হতে হবে। সাংবাদিকতা হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শক্তিশালী হাতিয়ার এবং মানুষের অধিকার রক্ষার নির্ভীক কণ্ঠস্বর।”

সাধারণ সম্পাদক বলেন, “আজকের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ সাংবাদিকতা চর্চার মধ্য দিয়েই আমরা বিজয় দিবসের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।”

অনুষ্ঠানে রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-যুগ্ন সাধারণ সম্পাদক আবু কাওসার মাখন, কোষাধ্যক্ষ আল আমিন,দপ্তর সম্পাদক মোজাম্মেল বাবু, রাজিব আলী রাতুল, রেজাউল ইসলাম, শামসুল ইসলাম, লিয়াকত হোসেন, আলামিন হোসেন,পাঠাগার বিষয় সম্পাদক সুরুজ আলী, যুগ্ম সম্পাদক নুরেইসলাম মিলন, নির্বাহী সদস্য রাউফ উদ্দিন রাফি, শাহরিয়ার অন্তু,সাহিদ হাসান, তানভীর ইসলাম প্রমুখ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar