1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে মহান বিজয় দিবসে সূর্য সন্তানদের সবংর্ধনা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

দৌলতপুরে মহান বিজয় দিবসে সূর্য সন্তানদের সবংর্ধনা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি.।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া সূর্য সন্তানদের সবংর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতাযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত স্মৃতিস্তম্ভে¢ মুক্তিযুদ্ধে শহীদ বীরযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এবং গোয়ালগ্রাম ও ব্যাংগাড়ি বধ্যভুমিতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তেলন ও সালাম গ্রহণ করা হয়।

বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার/সন্তানদের সংবর্ধনা দেয়া হয়। মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকতা অনিন্দ্য গুহ এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ কুমার দাশ, দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, নজরুল ইসলাম,আব্দুস সোবহান প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, ও ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar