1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গুণী সাংবাদিক অ্যাওয়ার্ড পেলেন কুদরতে খোদা সবুজ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

গুণী সাংবাদিক অ্যাওয়ার্ড পেলেন কুদরতে খোদা সবুজ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ জন খবরটি পড়েছেন

জহুরুল হক,কুষ্টিয়া প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মহান বিজয় দিবসে গুণী সাংবাদিক অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের দশম সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেল
ষ্টার নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি কুদরতে খোদা সবুজ। মঙ্গলবার (১৬ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে তাঁকে এই গুণি সাংবাদিক অ্যাওয়ার্ড দেয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা তার হাতে গুণী সাংবাদিকের অ্যাওয়ার্ড তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার (মিরপুর ও ইবি) থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হক মজুমদার, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি প্রমুখ। 

এরআগে সাংবাদিক কুদরতে খোদা সবুজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর (ডিএসসিআরপি) ও অ্যাসোসিয়েশন অব স্কিনকেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এএসবিএমইবি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্কিনকেয়ার মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২৪’ এর পুরস্কার পান। এ ছাড়াও ২০২২ সালে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) তত্ত্বাবধানে এবং এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় তিন মাস ব্যাপী স্বাস্থ্যবিষয়ক সাংবাদিকতায় মিডিয়া ফেলোশিপ অর্জন করেন। একই বছর আর্থ জার্নালিজম নেটওয়ার্কের সহায়তায় এবং ডেটাফুল আয়োজিত জলবায়ুবিষয়ক রিপোর্টিংয়ের ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন।

২০২২ সালে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি) আয়োজিত ভূমি অধিকার, কৃষিজমি, জলাশয় এবং পরিবেশ সংরক্ষণে মিডিয়ার ভূমিকার ওপর তিন দিনব্যাপী সাংবাদিকদের ওরিয়েন্টেশন সফলভাবে সম্পন্ন করেন তিনি। ২০২৪ সালে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় এবং এমআরডিআইয়ের আয়োজনে জনস্বার্থ বিষয়ক সাংবাদিকতায় মেন্টারশিপের প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০২৩ সালে ইন্টার প্রেস নেটওয়ার্ক (আইপিএন) এবং সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজ (সিএপিএস) আয়োজিত পরিবেশগত সাংবাদিকতায় ‘মাল্টিমিডিয়া সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণে গ্রহণ করেন সবুজ। এ ছাড়াও ২০২২ সালে মেটা জার্নালিজম প্রকল্পের আওতায় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের আয়োজনে ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০২১ সালে সেন্টাল ফর কমিউনিকেশন অ্যাকশন ফর বাংলাদেশ, সেন্টার ফর ইনভেসটিগেশন রিপোর্ট এবং ফেসবুক জার্নালিজম প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রায় দেড় দশকের সাংবাদিকতা জীবনে সাংবাদিক কুদরতে খোদা সবুজ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয়
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কাজ করেছেন। বর্তমানে তিনি সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেল ষ্টার নিউজ এর কুষ্টিয়া
প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar