1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহান বিজয় দিবসে গাজীপুর মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

মহান বিজয় দিবসে গাজীপুর মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম (গাজীপুর প্রতিনিধি) ।
মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীতে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে গাজীপুর মহানগর বিএনপি। র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন র‍্যালিটি গাজীপুর মহানগরের রথখোলা এলাকা থেকে শুরু হয়ে রাজবাড়ী রোড প্রদক্ষিণ করে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালি শুরুর আগে মাথায় নানা রঙের ক্যাপ ও হাতে জাতীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা সমবেত হন, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজয় র‍্যালির নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম. মনজুরুল করিম রনি। র‍্যালি শেষে তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
র‍্যালি চলাকালে ‘লাল-সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়’, ‘বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে’—সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কর্মসূচি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, মাহবুবুল আলম শুক্কুর, প্রভাষক বশির উদ্দিন, হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ, মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, কাউন্সিলর শফি, কাউন্সিলর তানভীর আহমেদ, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, কামাল উদ্দিন, আরিফ হাওলাদার, গাজী সালাহউদ্দিন, ভিপি আসাদুজ্জামান নূর, সাজেদুর রহমান, মাহমুদুল হাসান রাজু, আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম নিপু, মইজুদ্দিন তালুকদার, অ্যাডভোকেট নাসির উদ্দিন নাসির, ইমরান রেজা, রোহানুজ্জামান শুক্কুর, মাহমুদুল হাসান মিরনসহ মহিলা দলের নেত্রী সোহেলী এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতারা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এই দিনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar