1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে কারিতাসের আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

দুর্গাপুরে কারিতাসের আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সহযোগিতাপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক,এনজিও প্রতিনিধি, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তি এবং ডিসি কমিটির ব্যাক্তিবর্গের অংশগ্রহণে বুধবার উপজেলার কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এই মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুল তালুকদার।

প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের সমাজকল্যাণ ক্লাব দুর্গাপুর এর সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও এসডিডিবি প্রকল্পের এনিমেটর সারেন তজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার এলটুস নকরেক,এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রুপন কুমার সরকার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে আলোচকরা বিভিন্ন কর্মপন্থা তুলে ধরেন। তারা স্থানীয় প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের ক্লাবগুলোর রেজিষ্ট্রেশন পাবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচকরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা না ভেবে তাদের জনসম্পদে পরিণত করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar