1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রমজানে উত্তপ্ত কাঁচাবাজার: চড়া দামে দিশেহারা ক্রেতারা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

রমজানে উত্তপ্ত কাঁচাবাজার: চড়া দামে দিশেহারা ক্রেতারা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস হলেও রাঙ্গামাটির কাঁচাবাজারে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। সংযমের মাসে এক শ্রেণির ব্যবসায়ীর কাছে যেন অসংযমই’ মূখ্য হয়ে দাঁড়িয়েছে। ইফতার থেকে সেহরি প্রতিটি পদের প্রয়োজনীয় উপকরণের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। কাঁচামরিচ থেকে শুরু করে খাসির মাংস, সবখানেই যেন লেগেছে আগুনের হল্কা।​

ইফতারির প্লেটে একটু শসা আর কাঁচামরিচ না হলে বাঙালির চলে না। কিন্তু বাজারের চিত্র বলছে ভিন্ন কথা। গত কয়েক দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে ১৫০ থেকে এখন ২০০ টাকা কেজি। সালাদের প্রধান উপকরণ শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে এখন ৮০ টাকায়। মধ্যবিত্তের নাভিশ্বাস উঠলেও ব্যবসায়ীদের অজুহাত সরবরাহ কম। বাজারে টমেটো ৫০ টাকা, গাজর ৫০ টাকা এবং একটি ফুলকপি ৪০ টাকায় কিনতে গিয়ে ক্রেতাদের পকেটে টান পড়ছে।

রমজানের অবিচ্ছেদ্য অংশ ছোলা বা বুট। প্রতি কেজি ছোলা কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকা। মিষ্টি জাতীয় খাবার তৈরিতে প্রয়োজনীয় চিনির কেজি ১০৫ টাকা। অথচ সাধারণ আলুর দাম ২৫ টাকা হলেও পিয়াজ কিনতে খরচ হচ্ছে ৭০ টাকা। রান্নার অপরিহার্য মসলা রসুন যেন রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে, মানভেদে এটি ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পিছিয়ে নেই আদা, যার দাম এখন ১৪০ টাকা কেজি।

নিম্নবিত্তের প্রোটিনের শেষ আশ্রয়স্থল ব্রয়লার মুরগিও এখন চড়া মেজাজে। বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ থেকে এখন ২০০ টাকা দরে। আর যারা একটু শৌখিন, তাদের জন্য দেশি মুরগি কেনা যেন দুঃস্বপ্ন; এর কেজি ৫৬০ থেকে এখন ৬০০ টাকা।
​বাজারের সবচেয়ে ব্যয়বহুল অংশ মাংসের দোকানগুলো। গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১০৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এই দামগুলো যেন এক একটি পাহাড়। ডিমের বাজারে কিছুটা ভিন্ন চিত্র থাকলেও ১০০ টাকায় ১১টি ডিম মিলছে, যা গত বছরের তুলনায় বেশ বেশি।

বাজারে আসা এক ক্রেতা আক্ষেপ করে বলেন, রোজা রাখবো কী দিয়ে আর ইফতার করবো কী দিয়ে, বাজারের যে অবস্থা, তাতে মাছ-মাংস তো দূরের কথা, শাকসবজি কিনতেই বেতন শেষ হয়ে যাচ্ছে।​পাইকারি বিক্রেতারা বরাবরের মতোই দুষছেন সরবরাহ সংকটকে, কিন্তু সাধারণ ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিংয়ের অভাবেই খুচরা ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন। রমজানের পবিত্রতাকে পুঁজি করে এক শ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট সাধারণ মানুষের পকেট কাটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।রমজানের এই কঠিন সময়ে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে কঠোর বাজার তদারকি এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। অন্যথায়, সংযমের এই মাসে সাধারণ মানুষের জন্য পেট ভরে খাওয়াটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar