1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়া-আমিরাবাদে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ বৈঠক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লোহাগাড়া-আমিরাবাদে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ বৈঠক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লোহাগাড়া-আমিরাবাদ শহরের দীর্ঘদিনের যানজট, সড়কের সংকীর্ণতা এবং সড়ক ও জনপদের জায়গায় অবৈধ দখল নিয়ে অবশেষে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সমস্যা নিরসনে মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শহরের যোগাযোগ ব্যবস্থার বর্তমান অবস্থা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরা হয়।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী জনাব পিন্টু চাকমা এবং লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম। সংশ্লিষ্ট কর্মকর্তারা সড়ক প্রশস্তকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে সম্ভাব্য করণীয় তুলে ধরেন। আলোচনায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় জানানো হয়, সড়ক ও জনপদের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যানজট নিরসনে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক প্রশস্তকরণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শহরের যানচলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে লোহাগাড়া-আমিরাবাদ শহরের যোগাযোগ ব্যবস্থায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের ভোগান্তি কমে সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রমে গতি ফিরে আসবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar