1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রমজানে নিত্যপণ্যের দামে লাগাম টানতে মাঠে এমপি - bdtelegraph24.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কপ৩১-এ উপকূলের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল রানা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাবিতে মিলাদ ও দোয়া মাহফিল নবীনগরে আ.লীগের তৎপরতার প্রতিবাদে এম এ মান্নানের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ যশোরে কেমিক্যালবাহী ভারতীয় ট্রাক উল্টে দুর্ঘটনা, হতাহত নেই ঘূর্ণিঝড় ‘আকভান’: তিন দিন বৃষ্টির আভাস, সোমবার থেকে কমতে পারে প্রবণতা কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন দুই বছর পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

রমজানে নিত্যপণ্যের দামে লাগাম টানতে মাঠে এমপি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের হয়রানি বন্ধে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান প্রশাসনকে সঙ্গে নিয়ে বাজার তদারকি করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নবীনগর পৌর শহরের বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর উপস্থিত ছিলেন।

তদারকিকালে বাজার দরের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি গ্যাস সিলিন্ডার ১ হাজার ৩৫০ টাকা নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশও দেওয়া হয়।

এ সময় এমপি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান বলেন, “রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি যেন না বাড়ে, সে লক্ষ্যে বাজারে নজরদারি জোরদার করা হয়েছে। কেউ অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar