1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে মধ্যরাতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ৪, আহত ৩৯

নবীনগরে মধ্যরাতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে মধ্যরাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘরের লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।

গত বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার শ্যামগ্রাম কাঠালবাগান সংলগ্ন কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক কুদ্দুস মিয়া জানান, গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরে তারা ঘরের লোকজনের হাত-পা বেঁধে ফেলে। এ সময় নগদ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, দুটি গাভিন গরুসহ ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় ওয়ার্ড সদস্য রঞ্জন দেবনাথ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনায় পরিবারটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar