1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে বিদেশীসহ একসঙ্গে ১,৬৪৪ মুসল্লির ইতেকাফ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোরে বিদেশীসহ একসঙ্গে ১,৬৪৪ মুসল্লির ইতেকাফ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪৯ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

যশোর সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর সদর উপজেলার সতীঘাটা এলাকার ঐতিহ্যবাহী আশরাফুল মাদারিস মসজিদে এবারের রমজানে একসঙ্গে ইতেকাফে বসেছেন এক হাজার ৬৪৪ জন মুসল্লি। তাদের মধ্যে বিদেশ থেকে আসা ৮০ জন অতিথিও রয়েছেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে মসজিদজুড়ে তৈরি হয়েছে এক আধ্যাত্মিক পরিবেশ।

মাদ্রাসাটির শিক্ষক মাওলানা হাসান ইমাম জানান, রমজানের ২০ রোজার রাত থেকে মুসল্লিরা ইতেকাফ শুরু করেছেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, পানামা, লন্ডন ও সিঙ্গাপুর থেকে আগত ৮০ জন বিদেশি মেহমান রয়েছেন। এদের অনেকেই রমজানের শুরু থেকেই মাদ্রাসায় অবস্থান করছেন।

বিপুলসংখ্যক মুসল্লির সমাগমে সতীঘাটা এলাকাতেও তৈরি হয়েছে এক ভিন্নধর্মী পরিবেশ। ইতেকাফকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মাদ্রাসাটির মহাপরিচালক মাওলানা নাসিরুল্লাহ বলেন, যশোরের স্থানীয় বিত্তবানদের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়। তাদের সহায়তা এবং ইতেকাফে বসা মুসল্লিদের অর্থায়নের মাধ্যমে ইতেকাফকারীদের সেহরি, ইফতারসহ প্রয়োজনীয় খাবারের সব আয়োজন করা হয়েছে।

ঐতিহ্য অনুযায়ী, ইতেকাফকারী মুসল্লি ও মাদ্রাসা সংশ্লিষ্টরা পবিত্র ঈদুল ফিতরের দিন স্থানীয় সতীঘাটা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।

প্রসঙ্গত, আশরাফুল মাদারিস মাদ্রাসায় বর্তমানে প্রায় দুই হাজার শিক্ষার্থী দীনি শিক্ষা গ্রহণ করছে। তাদের মধ্যে ৫০ জন এতিম শিশু রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar