1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২১৯ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুর মধ্য-উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল জব্বারকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।মসজিদ কমিটির সভাপতি আবু রাইখান খন্দকার (কাজল)-এর সভাপতিত্বে এবং মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মাওলানা আব্দুল জব্বার টানা ২৮ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময়ে তিনি ধর্মীয় শিক্ষা বিস্তার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বয়সজনিত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে মসজিদ কমিটি মুসল্লিদের সঙ্গে পরামর্শক্রমে তাকে বিদায় সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সদ্য বিদায়ী মসজিদ কমিটির সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. রেহান উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকারসহ স্থানীয় ব্যক্তিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইমাম কে সম্মাননা স্মারক, বিভিন্ন উপহার এবং হাদিয়া হিসেবে নগদ ৩ লাখ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। পরে তাকে গাড়িযোগে তার গ্রামের বাড়ি বিজয়নগর উপজেলার পাইকপাড়ায় পৌঁছে দেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar