তারিম আহমেদ, নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন।
সোমবার সকালে পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন।
এ সময় তিনি চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এমপি অধ্যাপক গোলাম রসুল বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি নেই বললেই চলে। ৪৮ বছর আগের ভবন থেকে খসে পড়ছে প্লাস্টার, ফলে ভয়ভীতির মধ্য দিয়ে চিকিৎসাসেবা নিতে হচ্ছে রোগীদের।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, আরএমও ডা. মাহফুজুর রহমান সবুজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ সরদার শরীফ হোসাইন, সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা আলতাব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাবুল হোসেন, ইউনুস আকুঞ্জি, মতিন রহমান, আলমগীর হোসেন, মান্নান শেখ, আবুল হাসান প্রমুখ।