1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহী  মীরেরচক জামে মসজিদের  নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন                                             - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

রাজশাহী  মীরেরচক জামে মসজিদের  নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন                                            

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১২২ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী মহানগরীর অন্যতম ঐতিহ্যবাহী ১২৭ বছরের পুরাতন মীরেরচক জামে মসজিদ পুরাতন ভবনের স্থানে ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের শুভ সূচনা উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মীরেরচক জামে মসজিদ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের  প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা। 

অনুষ্ঠানে বক্তারা মীরেরচক জামে মসজিদ ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্মাণ কাজের সূচনা করা হয়। ৬তলা বিশিষ্ট নতুন মসজিদ ভবন নির্মিত হলে মুসল্লিদের জন্য নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। অনুষ্ঠানে মীরেরচক জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মকলেসুর রহমান বকুলসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২৭ নং ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী রুবেল, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রঞ্জু, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান ট্যানি, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম শাহ, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. তারেক, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের কার্যনির্বাহী সদস্য ফয়সাল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar