1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত শ্রমিক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত শ্রমিক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯০ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ইলিয়াস নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ সংলগ্ন প্রবাসী এরশাদের নির্মাণাধীন একটি ভবনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দৈনন্দিন কাজের অংশ হিসেবে ভবনের বৈদ্যুতিক লাইনের কাছাকাছি কাজ করার সময় হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আহত হয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়টি গুরুত্বের সাথে দেখার দাবি জানিয়েছেন। বিশেষ করে বৈদ্যুতিক সংযোগের মতো ঝুঁকিপূর্ণ কাজে প্রয়োজনীয় সতর্কতা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar